প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানার পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, যা কার্যকর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম চলতি বছরের ২০ মে এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় প্রদান করে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন