প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এমনটি জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে একজন হলেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন অভি (২৯), যিনি উপজেলার এলাহাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অপরজন হলেন দেবীদ্বার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আশরাফুল সরকার রাতুল (২০), যিনি একই ইউনিয়নের বাগুর গ্রামের বাবুল সরকারের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম সাব্বির মারা যান। এই ঘটনার পর দায়ের করা হত্যার মামলায় আটক আল-আমিন অভি এজহারভুক্ত ৪৪ নম্বর আসামি ছিলেন।
ঘটনার পর থেকে অভি পলাতক ছিলেন। তাছাড়া, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের পর মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী মামলায় তিনি ১৯ নম্বর এজাহার নামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দেবীদ্বার থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় ছাত্রলীগের প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতির তদন্তে পাওয়া আসামি আশরাফুল সরকার রাতুলকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘সাব্বির হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আল-আমিন অভি ও নাশকতা মামলায় রাতুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন