প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে, এখন পর্যন্ত তার মৃত্যুর দাবির সমর্থনে কোন নির্ভরযোগ্য প্রমাণ নেই। পাকিস্তানের সেনাবাহিনী এই খবরকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কিছু দিন ধরে উদ্বেগ রয়েছে। তার পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত হওয়ানোর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে।
এদিকে, পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেন, সামরিক বাহিনীর কিছু সূত্র থেকে তিনি ইমরান খানের মৃত্যু নিয়ে তথ্য পেয়েছেন। এই বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ঘটে। তবে, সাংবাদিকের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইমরান খানের মৃত্যুর খবর নাকচ করে দেয়।
পিটিআই তার পক্ষ থেকে সরকার কাছে বিষয়টি নিয়ে স্বচ্ছতা দাবি করেছে। দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরানের বোন, আইনজীবী এবং ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। ফলে দলটি দাবি করেছে, তিনি জীবিত ও সুস্থ আছেন, এমন প্রমাণ প্রকাশের আহ্বান জানাচ্ছে।
দলের নেতারা সতর্ক করে বলেছেন, ইমরান খানের শারীরিক অবস্থা স্বচক্ষে যাচাইয়ের সুযোগ না দিলে তারা বড় ধরনের আন্দোলনে নামবেন। ইসলামাবাদের দিকে ব্যাপকসংখ্যক সমর্থক নিয়ে লংমার্চ ও বিক্ষোভের পরিকল্পনা করছে দলটি।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার খবর এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। তার বন্দিজীবন, স্বাস্থ্য এবং কারাগারে সাক্ষাতে সুযোগ নিয়ে এর আগে একাধিকবার বিতর্ক ও গুঞ্জন উঠেছিল।
এর আগে ২০২৫ সালে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন তার বোন উজমা খানমের সাক্ষাতের পর তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হয়েছিল। কারাগার কর্তৃপক্ষও তখন জানায়, ইমরান খান সুস্থ আছেন।
কিন্তু এবার পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে সাংবাদিকের নতুন দাবির কারণে। যদিও পাকিস্তান সেনাবাহিনী মৃত্যুর খবর অস্বীকার করেছে, ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক সময়ে পরিবারের সদস্য বা চিকিৎসকদের সাক্ষাতের অনিশ্চয়তা কারণে পিটিআই এবং তার সমর্থকদের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
পুকুরে জাল ফেললেই টাটকা ইলিশ, ঘটনা কী
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইমরান খান মারা গেছেন এমন দাবি নিশ্চিত নয়। পাকিস্তান সেনাবাহিনীও এ খবর প্রত্যাখ্যান করেছে। তাই তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে স্বচ্ছ এবং স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখন সবচেয়ে জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন