প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ের মধ্যে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
এই সময়ে সর্বোচ্চ সংখ্যক গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকায়।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৪ জন, লালবাগ বিভাগের ২৪ জন, ওয়ারী বিভাগের ৬৪ জন, মতিঝিল বিভাগের ৮৭ জন, তেজগাঁও বিভাগের ৬৭ জন, মিরপুর বিভাগের ১১৪ জন, গুলশান বিভাগের ৩৩ জন, উত্তরা বিভাগের ৫০ জন, গোয়েন্দা বিভাগের ৮ জন এবং সিটিটিসি বিভাগের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১৫৭টি সিম, ৩টি মোটরসাইকেল, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছোরা, ১টি কাটার, ৭৬৯৯ ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি ইনজেকশন এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন