প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ২০ নভেম্বর ২০২৬ : জেলায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন।
এ সময় জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এছাড়া, স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে পশুপাখি পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণে জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন