প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার মধ্যে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায়, দুর্নীতি দমন কমিশনের পরিচালনায় বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
প্রধান অতিথি বলেন, দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার রয়েছে, সেটি বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করছে। সকল মামলার গুণাগুণ বিচার করে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তদন্ত অনুসন্ধান প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বলেন, আমরা সেই অঙ্গীকার রক্ষায় কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, দমনমূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত রয়েছে। তবে প্রতিরোধমূলক কাজগুলোতে জনসম্পৃক্ততা অনেক বেশি প্রয়োজন। সেজন্য আমরা বিভিন্ন জেলা ও উপজেলায় যেসব শিক্ষিত ব্যক্তিগণ আছেন এবং যারা অবিতর্কিত অবস্থানে রয়েছেন, তাদের মাধ্যমে কমিটি করছি। এই কমিটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাসহ নানা কাজ করা হচ্ছে।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার এবং বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন