প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তদের হাতে এক অজ্ঞাতপরিচয় নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। জনবহুল এলাকায় এমন একটি হত্যাকাণ্ডের ফলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে নিহত নারীর নাম এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করার জন্য বাজারের আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন