প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে প্রথমবারের মতো সরকার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এ ছাড়াও, চট্টগ্রামের আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনের জন্য নীতিগত অনুমোদন দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।
বুধবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রস্তাবিত অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়ম-কানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণরূপে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে প্রাথমিকভাবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) প্রতিষ্ঠার লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সিইআইজেডের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে বলেও মন্ত্রিপরিষদ সচিব মন্তব্য করেন।
নাসিমুল গনি আরও বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশের সামনে বড় বিপদ দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি এবং তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে তাদের কিনতে হচ্ছে। তবে, দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শিখিয়েছে যে, তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা আবশ্যক।
তিনি জানান, রাশিয়া থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন