প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন ছুটির দিনে। এই বিষয়ে উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তথ্য দিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাংশের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কেমন তা দেখতে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর গাড়ি স্থানীয় সময় বিকাল ৬টা ১০ মিনিটে শ্যামলী মোড় অতিক্রম করেছে।
জাহিদুল ইসলাম রনি বলেছেন, প্রধানমন্ত্রী বার বার মন্তব্য করেছেন যে, তিনি রাজধানী ঢাকাকে একটি ক্লিন সিটি রূপে দেখতে চান। সেজন্য তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিনে ঘুরে দেখছেন।
প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারি একান্ত সচিব আব্দুর রহমান সানী।
উপ-প্রেস সচিব জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়েছেন। তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন।’
প্রধানমন্ত্রী তাঁর গাড়িতে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন। প্রায় আড়াই ঘন্টার অধিক সময় ধরে সড়কসমূহ ঘুরে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন