প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠ ছাড়ার সময় সাদমান ইসলাম মুখে চওড়া হাসি নিয়ে ছিলেন। তবে সেই হাসির মধ্যে তার ১ রান করার সুযোগ হারানোর বিষাদ স্পষ্ট ছিল। সাদমান কিভাবে রাতটি কাটাবেন, তা এখন যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আলোকস্বল্পতার কারণে যখন আম্পায়াররা মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন সাদমান ৯৯ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গী লিটন দাস তাকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিলেন।
এর আগে, আলোকস্বল্পতার কারণে ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। সাদমান তখন ৯৬ রানে অপরাজিত ছিলেন। রোদ দেখা দিলে খেলা আবার শুরু হলে ওয়েস্ট ইন্ডিজ ৪ ওভার বোলিং করার সুযোগ পায়।
মিরপুরের আকাশ ছিল ঘুটঘুটে অন্ধকার। ছবি: মীর ফরিদ।
এরপর আবার মিরপুরের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আম্পায়ার স্যাম নোগাইস্কি লাইট মিটার ব্যবহার করে দেখেন, খেলা চালিয়ে নেওয়ার জন্য মাঠে যথেষ্ট আলো নেই। তাই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হন। তার আগে বাংলাদেশ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিনটি নিজেদের করে নেয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২ আহত, মুমিনুল ২৮, শান্ত ১৯, লিটন ১০*; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)।
*প্রথম দিন শেষে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন