প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত বিষয়টি নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের জন্য গত ১০-০৫-২০২৬ তারিখে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন পাঠানো হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের প্রভাসক ডাক্তার রবিউল ইসলাম অভিযোগটি করেন।
ডা. মুঃ হাবিবুল্লাহ হলেন রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোটি টাকা আত্মসাৎ করার, সহকর্মীদের বেতন না দিয়ে অর্থ আত্মসাৎ করার, নিয়মের পরিপন্থীভাবে অর্থ ব্যয় করার, ভুয়া কর্মকর্তা ও কর্মচারীদের দেখিয়ে তাদের নামে বেতন উত্তোলন করার এবং আরও হাজারো দুর্নীতি ও অনিয়মের ঠিকানা গড়ে উঠেছে।
ডা. মুঃ হাবিবুল্লাহর লাগাতার দুর্নীতি ও অনিয়মের তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত/সাসিং কমিটি গঠিত হয়েছে। তবে অভিযোগ আছে যে, সাসিং কমিটিকে কোনওরকম সহযোগিতা করছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এমনকি কলেজের আয়-ব্যয়ের কোনও হিসাবও দিতে পারছেন না অধ্যক্ষ।
সূত্র অনুযায়ী, রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে গঠিত সাসিং কমিটির তদন্তে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। কলেজের আয় এবং ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক। কলেজের আয়ের টাকা ব্যাংকে জমা হয়নি।
ডি,এইচ,এম,এস ডিগ্রী ছাড়াই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুঃ হাবিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরোপুরি অবৈধ। নিয়োগের পরেই তিনি একই প্রতিষ্ঠান থেকে ডিএইচএমএস ডিগ্রি নিয়ে নেন। এ বিষয়ে প্রতিবেদক যখন কথা বলতে চান তখন ডা. মুঃ হাবিবুল্লাহ বলেন, "আমি কনো কথা বলবো না, যা কিছু বলার সভাপতি স্যার বলবেন, বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন