প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণাদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘Training on Research Methodology’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন। উদ্বোধনী অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. তানভীর আহমেদ।
১৬ ও ১৭ নভেম্বর ২০২৬ দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (ISWR) সাবেক পরিচালক অধ্যাপক তাহ্মিনা আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ISWR-এর প্রভাষক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘Youth Development Project, Breaking the Cycle’-এর সাবেক মাস্টার ট্রেইনার মো. রনি মৃধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, গবেষণার পদ্ধতিগত জ্ঞান অর্জন এবং মানসম্মত গবেষণা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন