প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের বন্দি হওয়া ১২ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ জুলাই) কেরেম শালোম সীমান্তের মাধ্যমে তাদের গাজায় ফিরিয়ে আনা হয়। এরপর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তাদেরকে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতাল নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছানোর পর মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের স্বজনদের কাছে ফিরে যেতে দেখা যায়। দীর্ঘদিন পর একে অপরের কাছে ফিরে পেয়ে সবাই একে অপরকে বুকে জড়িয়ে আবেগে আপ্লুত হন।
মুক্তি পাওয়া ব্যক্তিদের একজন, আবু রাইদ আল-তৌমি, দাবি করেন যে, ইসরায়েলের কারাগারে তিনি মৃত্যুর মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সেখানে মানবিক পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি আরও বলেন, অনেক সময় তিনি দুই থেকে তিন দিন ধরে শুধু রুটি ও পনির খেয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছেন। মুক্তি পাওয়ার পরেও তিনি বিশ্বাস করতে পারছেন না যে, অবশেষে তিনি কারাগার থেকে বের হতে পেরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন