প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান প্রদান করা হয়েছে শিক্ষা খাতের মানোন্নয়নে। তিনি এখান থেকে যথাযথভাবে এই অর্থের ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার একটি হোটেলে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্ট’-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
তিনি বলেন, আগামী দিনের জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যদি কোনো শিক্ষক নির্বাচন করতে চান তবে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।
তিনি আরো উল্লেখ করেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করা হচ্ছে। এই অর্থ সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্য রাখা উচিত। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউনিসেফ, ইউনেস্কো এবং এডিবি যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষাসচিব আবদুল খালেকসহ ব্রিটিশ হাই কমিশন, ইউনিসেফ, ইউনেস্কো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল পার্টনারশিপ ফর বাংলাদেশের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন