প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা ১৯টি গরু উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় এক অভিযানে এই গরুগুলো উদ্ধার করা হয়।
এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগরের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. আরিফ এবং ময়ামায়া ইউনিয়নের রাসেল আলম (৩৫)।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে চোরাইপথে গরু আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে দুইটি পিকআপে তল্লাশি চালানোর ফলে গরুগুলো উদ্ধার করা হয়। এই গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন তাঁরা।
এসময় চোরাচালানে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গরু পরিবহনে ব্যবহৃত পিকআপ দুটিও জব্দ করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন