প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কাঁটাবনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ২ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) রয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা চলাকালীন আগুনের নিয়ন্ত্রণ আসে। এসময় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
এদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। বর্তমানে তিনি আল বারাকা টাওয়ারের ১১ তলায় (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। আর নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে বাবুল মিয়ার ছেলে হিসেবে পরিচিত। সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজে ক্লার্ক।
রাতের বেলায় এলিফ্যান্ট রোড়ের কাঁটাবন আল বারাকা টাওয়ারের ১০ তলা ও ১১ তলায় হঠাৎ করে আগুন ধরে গেলে ধোঁয়ায় তারা গুরুতর আহত হন। পরে আব্দুস সালামকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জাতীয় বার্নে জরুরি বিভাগে জনিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন