প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক (চুক্তিভিক্তিক) রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে রবিবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন—শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
এর আগে, শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা এবং সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া, ঘুষের ভিডিও ধারণ করার ঘটনায় মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।
এসব অভিযোগের পর প্রশাসনের নজরে আসার ফলে রবিবার জারি করা আদেশে সানজিদা ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন