প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার বিকেলে, উপজেলার বালুভরা ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
পরে, জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ জাল উপজেলা চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি উপস্থিত থেকে জাল ধ্বংসের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। তাই এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং বদলগাছী থানার এস,আই, মোত্তাহারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন