প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২২ জুলাই ২০২৬: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাসে দাঁড়িয়ে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে দাওয়াতে ঈমানী মানবিক কাফেলা।
খাদ্য সহায়তার পাশাপাশি এবার ভেঙে যাওয়া ঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উদ্যোগে কাথারিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য টিন তুলে দেওয়া হয়।
এ সময় মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “শুধু খাদ্য সহায়তা দিয়ে দায়িত্ব শেষ হয় না। যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
তাই আমরা পুনর্বাসনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণের টিন বিতরণ শুরু করেছি। ইনশাআল্লাহ, এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “অনেকে বলেন আমরা লোক দেখানোর জন্য কাজ করি। প্রকৃতপক্ষে আমরা লোক দেখানোর জন্য নয়, মানুষকে মানবিক কাজে উৎসাহিত করার জন্য কাজ করি। আমাদের কাজ দেখে যদি আরও মানুষ অসহায়দের পাশে দাঁড়ান, সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।”
উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিনTaherী অতীতেও বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
২০২২ ও ২০২৪ সালের বন্যাতেও দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছিলেন তিনি।
এবারও বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি ঘর পুনর্নির্মাণে টিন বিতরণ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন