প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১১:১৬ এম || প্রকাশের তারিখঃ ৫ই জুন, ২০২৬ইং; ০৩:১৬ পি.এম
বালিয়াকান্দিতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে পুকুরে ডুবে তাবাসসুম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো এক সময় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান স্বজনরা।
দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত তাবাসসুম বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামের মো. শামীম মোল্লা ও তানিয়া খাতুন দম্পতির কন্যা।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই শুকদেব কুমার ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির পরিবার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করেনি। এছাড়া ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"