প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, একটি অনুষ্ঠানে জুবাইদা রহমানের বিতর্কিত ব্যক্তির সঙ্গে উপস্থিত থাকার তথ্য ছড়ানো হয়েছিল। পরে আয়োজকরা বিষয়টি ভুল বলে নিশ্চিত করেছেন।
তিনি আরও দাবি করেন, জাইমা রহমান তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। তবে প্রচার করা হচ্ছে যে, তার চাকরিটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
মাহদী আমিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অশুভ প্রতিযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গতকাল (শনিবার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি আপলোড করার পর সেটি নিয়ে অপপ্রচার শুরু হয়েছে। ছবিটি হোয়াইট হাউস থেকে দেওয়া হয়েছে এবং রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। তাহলে কেন এই মিথ্যাচার? প্রশ্ন করেন মাহদী আমিন।
তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হয়েছে। সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে বিষয়টি ভিন্ন বলে প্রমাণিত হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট জায়গাটি অবৈধ হওয়ায় সেখানে দুই পক্ষের বিরোধ ছিল। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। তবে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং গ্রেপ্তার, মামলা ও তদন্ত চলছে। এরপরও বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ প্রচার করা হচ্ছে।
মাহদী আমিন মনে করেন, প্রত্যেকেরই আরো গঠনমূলক আলোচনা ও সমালোচনার দিকে যাওয়া উচিত। তিনি বলেন, যা সত্য ও ন্যায্য, সেটাকে তুলে ধরা উচিত; যেটা অনৈতিক এবং অন্যায়, সেটাকেও নির্মোহভাবে তুলে ধরা উচিত।
বর্তমান সরকারের সময়কালে সর্বোচ্চ বাক্স্বাধীনতা রয়েছে বলে দাবি করেন মাহদী আমিন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার চেষ্টা চলছে।
তিনি অতীতে ফ্যাসিবাদের সময় দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সত্য কথা বলতে মানুষ ভয়ের মধ্যে থাকত বলেও উল্লেখ করেন। বিএনপিসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত অনেকে তখন সাহস করে রাজপথে নেমেছিলেন। তবে এখন প্রধানমন্ত্রী, তার স্ত্রী, কন্যা এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন