প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আটকজনটি স্থানীয় বাসিন্দা মো. শাকিল সরদার (৩৫) । বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নি.) মো. মনিরুল ইসলাম, এসআই (নি.) মো. শাহিনুর রহমান এবং এএসআই (নি.) মো. আনছার আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ অভিযানকালে শাকিল সরদারকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার মোট ওজন প্রায় ২.৫০ গ্রাম।
পুলিশ জানিয়েছে, শাকিল সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়েছিল এবং অবশেষে অভিযানের মাধ্যমে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বৃহস্পতিবার (২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যেই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন