প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে একটি অস্বাভাবিক বৈপরীত্য দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি কলেজগুলোর মোট আসন সংখ্যা ২৫ লাখেরও বেশি, তবে এবারের ভর্তি প্রক্রিয়ায় অর্ধেক আসন পূরণের সম্ভাবনা নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
একদিকে, উত্তীর্ণ হওয়ার পরও প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেনি, অন্যদিকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকবে।
শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানে মোট ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর বিপরীতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০টি আবেদন জমা পড়েছে। ফলে, উত্তীর্ণ হয়েও ১ লাখ ৪৮ হাজার ২৩২ জন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেনি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন।
তবে, দেশের সব কলেজে এই পরিস্থিতির প্রভাব সমান নয়। রাজধানী ও বড় শহরের নামকরা কলেজগুলোতে ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে আসন নিয়ে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। কিন্তু জেলা ও উপজেলা পর্যায়ের অনেক কলেজে শিক্ষার্থী সংখ্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজে ৪০০ আসনের বিপরীতে এক-তৃতীয়াংশ আবেদনও জমা পড়েনি।
আরো পড়ুন
জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
শিক্ষাবিদ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থী সংখ্যা কমার পেছনে বেশ কিছু মূল কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভালো মানের শিক্ষার আশায় স্থানীয় কলেজ ছেড়ে শিক্ষার্থীরা শহরমুখী হচ্ছে; আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই মাধ্যমিকের পর কর্মজীবনে প্রবেশ করছে এবং বিপুলসংখ্যক ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়ে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। এছাড়া, মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও শিক্ষার পরিবেশের ঘাটতি শিক্ষার্থীদের কলেজবিমুখ করছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম মন্তব্য করেন, ‘মানসম্মত শিক্ষার অভাব, দারিদ্র্য ও বাল্যবিয়ে শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণ।’
অন্যদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ঝরে পড়া কমানোর জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল
এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এবারও পরীক্ষা ছাড়া কেন্দ্রীয়ভাবে ভর্তি সম্পন্ন হচ্ছে। মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশিত হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন