প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনের সিংহের টেক এলাকায় ঘুরতে যাওয়ার সময় নৌকা ডুবে মাঝিসহ ৯ পর্যটক পানিতে ভাসছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
আজ রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ আটজন পর্যটক সুন্দরবন ঘুরতে গিয়েছেন। তাদের ঘোরাঘুরির একপর্যায়ে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠে যেতে শুরু করে। যেকোনো সময় নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তি অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার আরও বলেন, খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডকে বিষয়টি সম্পর্কে জানায়। ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর বাগেরহাট নৌ-পুলিশ ও মোংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
ঘটনাসূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে আটজন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু বাগেরহাট সদর এলাকার সিংহের টেক এলাকায় পৌঁছানোর পর নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করলে একসময় নৌকাটি ডুবে যায় এবং মাঝিসহ ৯ জন পানিতে ভাসতে থাকেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন