প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এই হামলার ঘটনা ঘটে রোববার (৪ অক্টোবর) রাতে। হামলাকারীরা ঘেরের বিপুল পরিমাণ ফলজ গাছও কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত ঘের মালিক জয়নাল আবেদীনের অভিযোগ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সবুরের নেতৃত্বে এই তাণ্ডব সংঘটিত হয়, যার ফলে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈতৃক সূত্রে পাওয়া ৮ বিঘা জমিতে মাছ চাষ করছেন। জামায়াত নেতা আব্দুস সবুর দীর্ঘদিন ধরে ঘেরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। জয়নালের অভিযোগ, এলাকায় জলাবদ্ধতা না থাকলেও আব্দুস সবুর ও তাঁর ভাইপোদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাতের অন্ধকারে ঘেরে হামলা ও লুটপাট করে। তারা ঘেরে আগুন দেওয়ার পাশাপাশি আইলের বিভিন্ন গাছ কেটে তছনছ করে এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।
জানা গেছে, ৪ অক্টোবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া ওই স্থানে কালভার্ট বা পিভিসি পাইপ বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর দিয়ে বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হয়।
ভুক্তভোগীর ভাই ওমর ফারুক এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জামায়াত নেতা আব্দুস সবুর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও লুটপাট বা ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না। তিনি চলে আসার পর কী ঘটেছে তা তিনি বলতে পারবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন