প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) গত ২৪ ঘণ্টায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব সাফল্য অর্জন করে।
বিএমপি মিডিয়া সেল জানায়, মাদকবিরোধী অভিযানে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত ও পূর্বের মামলাসহ বিভিন্ন মামলায় আরও দুজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ১৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিএমপি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিএমপি জানিয়েছে, বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন