প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন রেখে চালক নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় ট্রেনের যাত্রীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে শুরু করেন।
পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনের মাস্টার ও কর্মচারীরা গা-ঢাকা দেন। তবে এক ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।
ট্রেনের যাত্রী বাপ্পী বলেন, আগামীকাল (শুক্রবার) আমার বিসিএস পরীক্ষা। সময়মতো পৌঁছাতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু সেখানে চালকের কাছে গিয়ে দেখা যায়, দরজা বন্ধ এবং ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে চালককে খোঁজাখুঁজি করা শুরু হয়।
এক ঘণ্টার অধিক সময় পর চালক ফিরে আসেন এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।
তিনি বলেন, এই বিষয়টি তদন্ত করে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন