প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক আজিজুল ইসলাম ওই উপজেলার চটকাবেড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কৃষক আজিজুল ইসলাম পোলতাডাঙ্গার মাঠে নিজের পানের বরজে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কারণে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়েই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। চটকাবেড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, পানের বরজে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এখন চলমান রয়েছে। বর্তমানে পারিবারিকভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন