প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে। শনিবার রাতে এই আটকটি ঘটে।
মমিনুল বাগভাণ্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, মমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিলেন। নিরীহ মানুষদের মাদক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় মমিনুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন