প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে ‘পল্লী জাগরণী সংঘ’ গজারিয়া ইউনিয়ন শাখা। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মানিকদী চৌমুহনী বাজারে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে সর্বস্তরের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর সার্বিক সহযোগিতায় ছিল ভৈরব ল্যাবএইড হসপিটাল।
পল্লী জাগরণী সংঘের ভৈরব উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী জাগরণী সংঘের উপজেলা সাংগঠনিক সম্পাদক পাবেল মৃধাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, জরুরি চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের ব্যবস্থা করতে আগে থেকেই নিজের রক্তের গ্রুপ জানা থাকলে অনেক সময় জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই তাঁদের এ উদ্যোগ।
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বরং বিপদের সময় অন্যের পাশে দাঁড়ানোরও একটি প্রস্তুতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন