প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উচ্চলাফ (বালিকা) প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনকারী পটুয়াখালীর জামিলা আক্তারকে সম্মাননা প্রদান করেছে গলাচিপা উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জুন) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জামিলার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউল ইসলাম, রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার এবং সহকারী শিক্ষক ফারআনা।
গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী মো. শাহজালালের মেয়ে জামিলা বর্তমানে রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অল্প বয়সেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ও অধ্যবসায় একের পর এক সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার আগে সে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিবারই প্রথম স্থান অর্জন করে তার মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে জামিলা। ধারাবাহিক সাফল্যের সেই পথে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় এবং দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে চতুর্থ স্থান অর্জন করে।
জামিলার এই অর্জনে আনন্দিত পারিবারিক সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে, জামিলা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে।
গলাচিপার মত উপকূলীয় অঞ্চলের এক বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করার জন্য জামিলা এখন স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও উৎসাহ পেলে গ্রামের শিক্ষার্থীরাও দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন