প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে হত্যা মামলার সঙ্গে জড়িত এক ডজন মামলার আসামিকে স্থানীয়রা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলবেলা রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বাসিন্দা।
এদিকে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হত্যাসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছে, একাধিক হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সেলিম মিয়াকে গাড়িতে করে থানার উদ্দেশে রওনা দেয়। কিন্তু পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা বলেন, বিকেলে আব্দুল আলিম নামে একজন পুলিশ সদস্য চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন। তিনি আসামি ধরতে গিয়ে আহত হন। আসামি ওনাকে ইট দিয়ে ডান হাতের শোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে বলেও জানান। আমরা এক্স-রে করতে দিয়েছি এবং পরে বিস্তারিত জানানো হবে।
তবে এ ঘটনার বিষয়ে ওসি মো. মজিবুর রহমান দাবি করেছেন, কোনো পুলিশ সদস্য আহত হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন