প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ জুন, ২০২৬ : পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণের বিষয়ে ১৪ দফা হালনাগাদ তথ্য চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটি পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো হয়েছে এবং স্বাক্ষর করেছেন উপসচিব আশফিকুন নাহার।
এ চিঠির মধ্যে আরও বলা হয়েছে, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের গত ২৮ এপ্রিল তারিখের ডিও পত্রের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ক’ শ্রেণিতে উন্নীতকরণের প্রস্তাব বিবেচনার সুবিধার্থে যে সকল হালনাগাদ তথ্যসহ পুনরায় প্রস্তাব পাঠাতে বলা হয়েছে, সেগুলো হল: পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, বিগত ৩ বছরের খাতওয়ারি রাজস্ব আয়ের বিবরণী, সরকারি অনুদান বাদে গড় আয়, বিগত ৩ বছরের ব্যয় বিবরণী, বিগত ৩ বছরের হোল্ডিং ট্যাক্সের দাবি ও আদায়ের পরিমাণ, বিগত ৩ বছরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও গ্র্যাচুইটি পরিশোধের তথ্য, শ্রেণি পরিবর্তন হলে অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে তার হিসাব, পৌরসভার নিজস্ব অফিস ভবন আছে কিনা, বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ প্রত্যয়ন, ব্যাংক স্থিতির হালনাগাদ প্রত্যয়ন, কর্মকর্তা-কর্মচারীদের অনুমোদিত তহবিল আছে কিনা, বেতন-ভাতা ও আনুতোষিকের বকেয়া আছে কিনা, শ্রেণি উন্নীতকরণের বিষয়ে পৌর পরিষদের সিদ্ধান্তের কপি, বিএমডিএফ এর কোনো ঋণ আছে কিনা এবং পৌরসভার সর্বশেষ কবে এসেসমেন্ট হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে।
বর্তমানে কুয়াকাটা একটি ‘খ’ শ্রেণিভুক্ত পর্যটন এলাকার পৌরসভা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘ক’ শ্রেণিতে উন্নীত হলে পৌরসভার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন