প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া অঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এবং ২৭ বিজিবির অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি জানতে পেরে চোরাকারবারিরা দুটি মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিদেশি মদ, ESSE Lights ব্র্যান্ডের সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ বোতল বিদেশি মদ, ৩৯ কার্টন (৩৯০ প্যাকেট) বিদেশি সিগারেট, ১৮০ প্যাকেট শ্যাম্পু, ১৫টি সাবান, ৪টি টুথপেস্ট, ৫ বৎল কমফোর্ড এবং ২৪টি ফেস পাউডার। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।" সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মারিশ্যা এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন