প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের জন্য বিতর্ক যেন কখনো শেষ হচ্ছে না। এবার গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করার কারণে তিনি আইনি জটিলতায় পড়েছেন। মহারাষ্ট্র সাইবার সেলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, নির্ধারিত দিনে হাজির হননি হানি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
ঘটনাটি শুরু হয় গত জানুয়ারিতে। একটি কনসার্টে শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন হানি সিং। তিনি বলেন, ‘উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা…’। তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনা শুরু হয়। কিছু মানুষ তাকে কটাক্ষ করেন, আবার অনেকে নেতিবাচক মন্তব্য করতে থাকেন।
সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন এই র্যাপার। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। মহারাষ্ট্র সাইবার সেলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং এর ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। গতকাল ৫ অক্টোবর সাইবার সেলে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত দিনে উপস্থিত হননি তিনি। বরং এ জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, চলতি বছর একটি গান নিয়েও আইনি জটিলতায় পড়েন হানি সিং। গত মে মাসে প্রকাশিত তার একটি গানের বিরুদ্ধে নারী বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় হিন্দু শক্তি দল তার বিরুদ্ধে মামলা করে, যা এখনো আদালতে বিচারাধীন।
এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আইনি জটিলতায় পড়ায় আবারও আলোচনায় এসেছেন হানি সিং। তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন