প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের সংগঠন ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ বা Bangladesh Addiction Professionals-এর তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সভায় জাকিউল আলম মিল্টনকে সভাপতি এবং সায়মা শ্রাবণীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয়।
দেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় গত ২২ আগস্ট ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে।
আহ্বায়ক কমিটির ডা. রাহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান পরামর্শক ডা. কাজী লুৎফূল কবীর।
আলোচনাকালে আসক্তি চিকিৎসায় পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় গুরুত্বপূর্ণ দিক ছিল ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং দেশের আসক্তি চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও মানসম্মত করার লক্ষ্যে এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
সভায় বক্তারা বলেন, আসক্তি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। এর কার্যকর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চিকিৎসক, মনোবিজ্ঞানী, কাউন্সেলর, সমাজকর্মীসহ সংশ্লিষ্ট সকল পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই একটি শক্তিশালী পেশাজীবি সমাজ বা professional community গড়ে তোলার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bangladesh Addiction Professionals ভবিষ্যতেও পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও recovery-কে আরও কার্যকর ও মানবিক করার লক্ষ্যে কাজ করে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন