প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি। শিল্পী সমিতির এ নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে যদিও ব্যাপক উৎসবমুখর পরিবেশ ছিল, তবুও শাকিবের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তথ্যটি খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের সময় শাকিব খান দেশে ছিলেন না। নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শাকিব যুক্তরাষ্ট্রে উড়াল দেন। তাই শুক্রবার (৩ জুলাই) শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি এই জনপ্রিয় অভিনেতা।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, শাকিবের এবারের যুক্তরাষ্ট্র সফরের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে তিনি নিজের প্রিয় দলের শিরোপা লড়াই দেখে পরিতৃপ্তি পেতে চান। যদি টিকিট সংগ্রহ করতে পারেন, তবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও, শাকিবের যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ড থাকা। এজন্য অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করা প্রয়োজন। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও শাকিবের জন্য এ সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়া, শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান প্রাপ্ত ভোট সংখ্যা ১৭৩। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন