প্রিন্ট এর তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:০৬ পি.এম
জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন,সিপিপির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল,কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘূর্ণিঝড় মাঠ মহড়ায় এলাকার প্রত্যন্ত অঞ্চলের বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের করণীয় বিষয় সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। এছাড়া দুর্যোগকালে ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় সম্পর্কে মহড়া প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"