প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালী পুনরায় চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যদিও ইরান ও ওমানের মধ্যে আলোচনার পরও গুরুত্বপূর্ণ এই নৌপথটি কবে খুলবে, সেটি স্পষ্ট না হওয়ায় বাজারে এর ওপর চাপ পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।
এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। তখন ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু হতে পারে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চিমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তাই প্রণালিটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে।
এদিকে, ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই কারণে হরমুজ প্রণালী ঠিক কবে পুনরায় খুলবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এবং সেই অনিশ্চয়তার প্রভাব আবারও আন্তর্জাতিক তেলের বাজারে উপলব্ধি করা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন