প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে, তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা যেন অন্যের চরিত্র হননের কারণ না হয়। মন্ত্রী আরো বলেন, বর্তমানে অনেক সময় আমরা লক্ষ্য করি যে, মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক নিউজে চটকদার শিরোনাম দেওয়া হয় ভিউ বাড়ানোর উদ্দেশ্যে, তবে সুযোগ পেলে ভেতরে খবর থাকে ভিন্ন। সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হয় এবং এতে উন্নয়ন ব্যহত হয়।
শনিবার রাতে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সড়কমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নের জন্য কাজ করে, আর সাংবাদিকরা সেই কাজের মূল্যায়ন করেন। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৫ আসনের এমপি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
মন্ত্রী সভায় ঘোষণা দেন পাবনাবাসীর জন্য একগুচ্ছ মেগা উন্নয়ন প্রকল্পের। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে আগামী আগস্টে প্রতীক্ষিত পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু করার কথা, কাজিরহাট ফেরিঘাট খাসচরে স্থানান্তর এবং পাবনা শহরের ভেতরের রাস্তা ফোরলেনে উন্নীতকরণের বিষয়টি। এছাড়া তিনি উল্লেখ করেন পাবনা বাইপাস, পাবনা-পাকশী, পাবনা-সুজানগর-বাঁধেরহাট এবং মাধপুর-সাঁথিয়া-বেড়া সড়ক প্রশস্তকরণসহ ব্যারেজ নির্মাণ ও ওয়াই-প্যাটার্ন সেতুর সম্ভাব্যতা সমীক্ষার পরিকল্পনার কথা।
এছাড়া, তিনি আটঘরিয়া কৃষি কলেজ, মানসিক হাসপাতাল ও মেডিকেল কলেজকে আরও আধুনিকায়নে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। সভায় আরও বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসন (পাবনা-সিরাজগঞ্জ) এর এমপি এ্যাড. আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ। পাবনা প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন