প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে। এই আবেদনের জন্য ‘চেঞ্জ ডট অর্গ’ নামের প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যেখানে রোববার পর্যন্ত ৯৬০ জন স্বাক্ষর করেছেন। এছাড়া, এটি ৬০৭ বার শেয়ার করা হয়েছে।
মানবাধিকারকর্মী শিতাংশু গুহ ১ নভেম্বর এই আবেদনটি চালু করেন। আবেদনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি তুলে ধরা হয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আগের সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। তিনি খুনি নন, অথচ তাকে একটি হত্যা মামলার প্রধান আসামি হিসেবে বন্দি রাখা হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে তার মুক্তির বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী দাবি করেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার আইনজীবীরা আদালতে উপস্থিত হতে না পারা এবং আইনি লড়াই চালাতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগও তুলে ধরেছেন। একইসাথে, তার জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন