প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রটোকল ভেঙে সাধারণ মানুষের মধ্যে মিশে হাত মেলালেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে খুলনায় প্রবেশের সময় রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় পথসভাস্থলে গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি অপেক্ষমাণ মানুষের কাছে চলে যান।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো এবং কুশল বিনিময়ের মাধ্যমে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস ছড়িয়ে দেন পুরো পথসভাস্থলে। প্রধানমন্ত্রীর এই আচরণে উপস্থিত সকলের মধ্যে আনন্দের সঞ্চার ঘটে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় পথসভার আয়োজন করা হয়। তাকে অভ্যর্থনা জানাতে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তিন সদস্যের একটি দল প্রস্তুত ছিল।
প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই তারা মঞ্চের সামনে অপেক্ষা করছিলেন। দুপুর ২টা ১৬ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটি পথসভা মঞ্চের পাশে এসে থামে। তবে অভ্যর্থনার দায়িত্বে থাকা নেতাদের কাছে পৌঁছানোর আগেই প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে চলে যান।
এ সময় তিনি কোনো আনুষ্ঠানিকতা বা প্রটোকলের তোয়াক্কা না করে উপস্থিত মানুষের সঙ্গে হাত মেলাতে থাকেন। প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত আচরণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত হন। উপস্থিত অনেককে বলতে শোনা যায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য বিরল। প্রধানমন্ত্রী হয়েও মঞ্চে ওঠার আগে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে হাত মেলানো এবং কুশল বিনিময় করার বিষয়টি উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
এরপর তিনি মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে রূপসা ব্রিজ পার হয়ে খুলনা শহরে প্রবেশ করেন। শহরের কেন্দ্রস্থল ডাকবাংলো মোড়ের মঞ্চে অনির্ধারিত পথসভায় বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। আমি আজ খুলনায় এসেছি নতুন কুঁড়ি উদ্বোধন করতে। আমরা খেলাধুলার মাধ্যমে প্রতিটি স্তরে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।" তিনি দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন