প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এড শিরানের ‘লুপ ট্যুর’ নিয়ে গত কয়েক দিন ধরে চলছে বিভিন্ন আলোচনা। ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার পর একাধিক সাপোর্টিং আর্টিস্টও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই শনিবার আবারও মঞ্চে উঠতে যাচ্ছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান।
শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে এড শিরানের কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এই আয়োজন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, তার বিদায়ের পর ট্যুরের সাথে যুক্ত একাধিক শিল্পীও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত এড শিরানের সঙ্গে মঞ্চে কে থাকবেন?
এড শিরানের ‘লুপ ট্যুর’-এর যুক্তরাষ্ট্র পর্বে অন্যতম সাপোর্টিং অ্যাক্ট ছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। সম্প্রতি একটি পারফরম্যান্সে তিনি প্যালেস্টাইন নিয়ে সরব হন। তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরই তাকে এড শিরানের ট্যুর থেকে বাদ দেওয়া হয়।
ম্যাকলমোরের দাবি, ভেন্যু মালিকদের চাপের কারণে তাকে ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এড শিরান জানিয়েছেন, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ট্যুরের প্রোমোটার এবং সংশ্লিষ্ট স্টেডিয়াম কর্তৃপক্ষের সিদ্ধান্তেই ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়েছে।
এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ম্যাকলমোরকে সমর্থন জানিয়ে একে একে ট্যুর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন একাধিক সাপোর্টিং আর্টিস্ট। তাদের মধ্যে রয়েছেন ফিনিয়াস, লুকাস গ্রাহাম, বিয়োগাসহ আরো অনেকে।
ফলে শনিবারের ফিলাডেলফিয়া কনসার্ট নিয়ে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত নতুন করে কোনো সাপোর্টিং অ্যাক্টের নাম ঘোষণা করা হয়নি। তাই প্রশ্ন উঠছে, এত বড় স্টেডিয়াম শো একাই সামলাবেন কি এড শিরান?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন