প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় চলন্ত ট্রেনে এক নারীর ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ঘটে যাওয়া এই ঘটনাটির জন্য দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে বুধবার (২ সেপ্টেম্বর) প্রত্যাহার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেসে দায়িত্ব পালনরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত ৩১ আগস্ট সকালে ওই নারী কুড়িগ্রাম এক্সপ্রেসে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে তাকে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করে।
ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্যান্য যাত্রীরা এগিয়ে আসেন। পরে তারা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও উল্লেখ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন