প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণী সুপারস্টার ধানুষ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। একাধিকবার জনসমক্ষে একসঙ্গে দেখা যাওয়ার কারণে তাদের সম্পর্কের প্রতি ভক্তদের কৌতূহল সৃষ্টি হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে খবর প্রকাশিত হয়েছে যে, তাদের সেই সম্পর্ক নাকি বর্তমানে শেষ হয়ে গেছে। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই তারকা ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন। তবে তাঁদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
কয়েক মাস ধরে তাদের সম্পর্কের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও ধানুশ এবং মৃণাল—দুজনেই বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। এমনকি তারা জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হলেও কখনোই তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি আলোকপাত করেননি।
গুঞ্জনের সূচনা ঘটে এবং বিভিন্ন ইভেন্ট ও সিনেমার প্রিমিয়ারে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে। বিশেষ করে ধানুশের একটি সিনেমার প্রিমিয়ারে মৃণালকে ঘিরে আলোচনা প্রবাহিত হয়।
তবে সেসময় মৃণাল বিষয়টি এড়িয়ে গিয়ে মন্তব্য করেন, আমন্ত্রণের বিষয়টি পরিচালকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।
ধানুশ সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে, ২০২২ সালে তিনি স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। ১৮ বছরের দাম্পত্য জীবন শেষে তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত ভক্তদের জন্য ছিল একটি বড় ধাক্কা।
বর্তমানে ধানুশ তাঁর ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। তাঁকে শেষবার দেখা গেছে ‘ইডলি কড়াই’ ছবিতে। পাশাপাশি তিনি নতুন প্রজেক্ট ‘ওম চ্যাপ্টার ১’-এ কাজ করছেন।
অন্যদিকে মৃণাল ঠাকুরও দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি তাঁর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবং নতুন বেশ কিছু বড় প্রজেক্টেও তিনি কাজ করছেন। এর মধ্যে ‘পূজা মেরি জান’ এবং ‘রাকা’ উল্লেখযোগ্য। ‘রাকা’ ছবিতে তাঁকে দেখা যাবে আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো বড় তারকাদের সঙ্গে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন