প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরে টানা দুই বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের পর মাসের টানা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জুন মাসেও তার এ কার্যক্রমে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করছেন ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবিটি প্রকাশিত হয়েছে সময় সংবাদে।
বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এই কার্যক্রম শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৫১৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, যার বাস্তবায়ন হয়েছে ২৬৯টি। শতাংশের হিসেবে এখানে জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১২১ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৩২ শতাংশ। মোট জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুন মাসে পিরোজপুর জেলায় কাউখালী উপজেলা প্রথম অবস্থানে রয়েছে, যেখানে গড়ে কাজ হয়েছে ১১৩.৫ শতাংশ। বরগুনায় বামনা উপজেলা প্রথম হয়েছে, যেখানেও কাজ হয়েছে ১০১ শতাংশ। ভোলার লালমোহন উপজেলার গড় অর্জন ৭৯ শতাংশ। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার গড় কাজ ১০২ শতাংশ এবং বরিশাল জেলায় ৯৩.৫ শতাংশ কাজ করে মুলাদী উপজেলা প্রথম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেন, ‘এটা সত্যিকারের আনন্দের বিষয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। মান্যবর জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের যথাযথ নির্দেশনায় এটি সম্ভব হয়েছে, সেজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক গত অর্থবছরে (২০২৪-২০২৫) সারাদেশের ৫০৭ উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন