প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে রাজীব পরিবহনের বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত সাত ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় আবেদন ফরমও পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ফরম পূরণে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।
নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারভীর হায়দার।
এ সময় সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এই সহায়তা তাদের ক্ষতি পূরণ করতে না পারলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘবে সহায়ক হবে।
উল্লেখ্য, রাজীব বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন