প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে তার মা এবং মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শনিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ মার্চ শিশু ভেন্নিলার মৃত্যু ঘটে। এরপর তার বাবা প্রবীণ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে, শিশুটির মৃত্যুর জন্য তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার কথিত প্রেমিক মোহন দায়ী।
দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে বেঙ্গালুরু-নিবাসী প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন। তাদের ১৭ ও ৫ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। পুলিশের ভাষ্যমতে, প্রিয়াঙ্কা কয়েক বছর আগে তার কলেজের বন্ধু মোহনের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করেন এবং একসঙ্গে বসবাস করার আগে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক নিয়ে অভিবাদনের পর, প্রিয়াঙ্কা বিবাহবিচ্ছেদের জন্য জোর করেন। মোহনের সঙ্গে থাকতে শুরু করার পর প্রিয়াঙ্কা তার ছোট মেয়ের সঙ্গে থাকছিলেন।
গত ২৪ মার্চ শিশুটির আকস্মিক মৃত্যুর ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বিভিন্ন ব্যাখ্যা দেন। একবার তিনি পরিবারের সদস্যদের বলেন যে, তিনি মেয়েটিকে বিরিয়ানি খাওয়ান, আবার অন্যবার বলেন যে, তিনি তাকে আইসক্রিম খাইয়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছিলেন। পরে তিনি দাবি করেন যে, পরদিন সকালে বাড়ি ফেরার পর শিশুটিকে মৃত অবস্থায় পান।
অভিযোগের ভিত্তিতে, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ মোহনকে গ্রেপ্তার করেছে। কিন্তু শিশুর মা প্রিয়াঙ্কা এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে রত।
পুলিশ জানিয়েছে, তারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) প্রতিবেদনের অপেক্ষায় আছেন এবং মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন