প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (BCMIA) ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত এবং অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের এই অবৈধ এবং অযাচিত হস্তক্ষেপের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বুধবার, ২৫ জুন, বৃহস্পতিবার বিকালে BCMIA এর সভাপতি এস এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মানিকের সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, Dhaka Stock Exchange কর্তৃক অযাচিত ও অবৈধভাবে স্বাভাবিক মার্কেটের গতি ব্যাহত করা হচ্ছে, এবং নানা কোম্পানির উপর হস্তক্ষেপ করে জরিমানা আদায় করা হচ্ছে। এর ফলে বাজারে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা এ ধরনের অযাচিত হস্তক্ষেপকে পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ এবং বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন।
সমাবেশের বক্তারা বলেন, BCMIA পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কিন্তু সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের অতিরিক্ত বেশি নানামুখী অবৈধ ও অযাচিত সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বক্তারা মনে করেন যে, একটি অসাধু চক্র এই সঙ্কটের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন হবে এবং বাজার তার স্বাভাবিক গতি হারাবে।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল আউয়াল মিছবাহ, কোষাধ্যক্ষ সাহাদাত হোসেন এবং সদস্য শাখায়াত হোসেনসহ আরও অনেকেই। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে BCMIA-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য ও পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন