প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ডেভিল, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটক হওয়া ব্যক্তিরা হলেন— এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মোঃ আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন